ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরশা নিখোঁজের কন্যা শিশু সুমাইয়ার মৃত্যুদেহ উদ্ধার

প্রতিবেদক
majedur
অক্টোবর ৯, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পোরশায় সকালে নিখোঁজ কন্যা শিশু সুমাইয়া খাতুন (৯) দুপুরে তার লাশ দেখলো পরিবার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া (চককিত্তলি) গ্রামে।

শিশু সুমাইয়া ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কুশারপাড়া মাদ্রাসা (মক্তব) থেকে পড়ালেখা শেষে সাড়ে ৮টার দিকে সে বাড়িতে আসে। বাড়িতে বই রেখে খাওয়া দাওয়া না করেই স্থানীয় বাচ্চাদের সাথে খেলতে যায়।

এসময় তার মা এবং খালা তাকে নিয়ে নিয়ে এক আত্নীয়ের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে হিরাডাংগা গ্রামের অনিলের স্ত্রী সেফালী কুশারপাড়া গ্রামের ওই আমবাগানে ঘাঁশ কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়।

তাৎক্ষনিক সে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি থানায় জানান। পরে থানা কতৃপক্ষ এসে লাশটি শনাক্ত করেন। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন।
লাশ ঘটনা স্থলে আছে এবং পিবিআই কতৃপক্ষ ঘটনা স্থলে আসার পরে লাশ থানা নিয়ে আসা হবে বলে জানান।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন ধর্ষনের পরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।

Don`t copy text!