মোঃ হোসেন গাজী।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের নেতাকর্মীদের উজ্জিবিত ও সুসংগঠিত করতে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, ইউনিয়ন বিনপির সভাপতি মোঃ মোক্তার হেসেন গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বোপারী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায়, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু সৈয়দ হাওলাদার, আলমগীর শেখ, মামুন ছৈয়াল, জসিম দেওয়ান, জাহাঙ্গীর হোসেন বেপারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক সিনিয়র সহসভাপতি কালু বেপারীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ পূর্বে বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন। দীর্ঘদিন পর এমন সমাবেশ পেয়ে নেতাকর্মীরা ব্যপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।

