ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়নে যুবদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

আগামী ৯ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ ও ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় হরিণা বাজার বিএনপি’র দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৩ নং হনারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার বেপারীর সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোক্তার হোসেন গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী, সহ-সভাপতি মোঃ হারুন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, চাঁদপুর সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান চকিদার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বেপারী, সাধারণ সম্পাদক কালু হাওলাদার, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ মিজি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর শেখ, সৈয়দ হাওলাদার, মামুন ছৈয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাকিম শেখ, মালেক হাওলাদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, আনোয়ার হোসেন আনু গাজী, জাহাঙ্গীর বেপারী, জসিম দেওয়ান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সফিক মোল্লাসহ যুবদলের এক হতে ৯ টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Don`t copy text!