বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ
নিরাপদ মীরসরাই গড়তে ধারণাপত্র ঘোষণা করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য ও মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন।শনিবার বিকাল ৩ টায় মীরসরাই ক্যাফে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি ধারনাপত্রে মীরসরাইবাসীর সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মীরসরাই ও তারুণ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভুমি ব্যবস্থা,নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা, নিরাপদ রাজনীতি উল্লেখ করেন। নির্বাচিত হলে অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মিরসরাই উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগীতা কামনা করেন। সর্বশেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

