ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মা – বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে ছড়ে চার বন্ধু মিলে সাইপ্রাস থেকে হাইমচরে

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে সাইপ্রাস থেকে দেশে আসলেন চার বন্ধু। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মাঠে অবতরণ করলেন তারা। হেলিকপ্টারে চড়ে তাদের আগমনের খবর পেয়ে ভিড়জমান শিশু-কিশোর ও নারী পুরুষ। এ সময় এলাকাবাসী ও স্বজনদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

শুক্রবার সাইপ্রাস থেকে বিমানযোগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর সাবেক সফল মেম্বার আব্দুল হক মাতব্বর এর ছেলে মোঃ মাসুম বিল্লাহ তার বন্ধু কামরুল হাসান তুষার, পাভেল ও মামুন। পরে বিকালে সেখান থেকে হেলিকোপটারে এলাকায় আসেন তারা। তাদের আগমনকে স্বাগত জানিয়ে স্বজনরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

হলিকপ্টারে আগমনের অনুভূতি প্রকাশ করে তার বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যানজটে বসে থাকা কষ্টসাধ্য বিষয়। তাই যানজট ও সময় বাচাতে আমাদের এই উদ্যোগ। এলাকাবাসী আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমরা সত্যিই আবেগাপ্লুত।

Don`t copy text!