ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ মিলন আকতার ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুলাই সনদ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (২৬ শে) সেপ্টেম্বর গণমিছিল ও সমাবেশ করেছে দলটি ।
উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতে ইসলামীর সাবেক আমির , কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঠাকুরগাঁও- ২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম । শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান । এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
উপজেলা পরিষদ হতে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং চৌরাস্তা শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন – জুলাই সনদসহ ৫ দফা দাবি আজ শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর দাবি নয় বরং গণমানুষের দাবি । এ দাবি গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে মেনে নেওয়ার জোর দাবি জানান ।
উল্লেখ্য-গত (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেন ।

Don`t copy text!