মোঃ হামিদুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই/২৪ গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে অদ্যম মেধাবী ছাত্র শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৫ই আগষ্ট সকাল সাড়ে ১০টায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ৩৬ই জুলাইয়ে লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার বাসায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করা হয়।
উক্ত পূস্পস্তাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান,
শহীদ রাজিবের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক সরকার,
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসান জিহাদী সহ অনেকে।
পরে শহীদ রাজিবের কবর জিয়ারত করা হয়।
এসময় শহীদ রাজিবের মা বার বার কান্নায় ভেঙ্গে পড়েন।আবেগ তাড়িত কন্ঠে শহীদ রাজিবের মা বলেন, আমি কি অপরাধ করেছি,যার কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো।আমি অনেক কষ্ট করে ওকে বড় করেছি।লেখাপড়ার পাশাপাশি রাজিব খেলাধুলা সহ নানা সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ এতো সার্টিফিকেট অর্জন করেছে যে গর্বে আমার বুক ভরে গেছে।তার এই কাজের প্রতিদান স্বরূপ বিভিন্ন জায়গা থেকে অনেক পুরষ্কার পেয়েছেন।এগুলো আমি কি করবো।আমার সোনা তলে তলে এতো বড় হয়েছে আমি বুঝতে পারি নাই।
২০২৪সালের ৫ই আগষ্ট লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ছয়জনের মৃতদেহের সাথে রাজিব উল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।
৫ ই আগস্ট দুপুর ১২:০০টায় আওয়ামীলীগ সরকারের পতনে ও গনতন্ত্র পুনঃউদ্ধারের রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করেন।
আনন্দ শোভাযাত্রী টি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে জুলাই আন্দোলনে শহীদদের স্বরন করে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান,সদস্য সচিব সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগ এক শোভাযাত্রা ও আনন্দ র্যালী বের করা হয়।উক্ত শোভাযাত্রা ও আনন্দ র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

