ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে সরকারি পদক পেলো বাংলাদেশি প্রতিষ্ঠান মোহাম্মদ ফারুক পারফিউম

প্রতিবেদক
admin
জুন ৩০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর সংস্কৃতি ও পর্যটন বিভাগ সামাজিক ও সাাংস্কৃতিক উন্নয়নে বাংলাদেশি সুগন্ধি প্রতিষ্ঠান মোহাম্মদ ফারুক পারফিউমকে করেছে।

শুক্রবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করেন চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা ফাহিম আহমদ। সম্মাননা স্মারক তুলে দেন ডিসিটি আবুধাবীর চেয়ারম্যান মোহাম্মদ খলিফা আল মুবারক। বাংলাদেশি এ প্রতিষ্ঠান সহ এ বছর সরকারের এ উদ্যোগে মোট ১৫টি প্রতিষ্ঠানকে পদক দেয়া হয়েছে। যারা কয়েক দশক ধরে বিশ্বের অন্যতম শহর আবুধাবীকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে সেবা দিচ্ছে।

বাংলাদেশি এ প্রতিষ্ঠানের বিশাল এ পদক প্রাপ্তিতে বাংলাদেশি প্রবাসিরা আনন্দ প্রকাশ করেছে। শারজাহ প্রবাসি কবীর উদ্দীন বলেন, আমিরাতে দেশের সংকটময় সময়ে বাংলাদেশির এমন সম্মান আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের ফারুক আহমদ ১৯৮০ সালে ব্যবসা শুরু করেন। সুগন্ধি ব্যবসায় নিজের ছেলেদের উদ্যোক্তা করতে নিজের ব্যবসায় তাদের উৎসাহিত করেন। ২০১০ সাল থেকে তার ছেলেরা ফাহিম ও ফরহাদ এ ব্যবসার হাল ধরে ৬টি প্রতিষ্ঠানে শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান করেছেন।

এ ব্যাপারে ফাহিম বলেন, আমাদের এ অর্জন সকল বাংলাদেশির। নিজের কাজ দিয়ে সরকারি পর্যায়ে দেশের নাম এগিয়ে নিতে পারলে গর্ব লাগে।

Don`t copy text!