ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বুড়িরচরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে খাল ও স্লুইসগেট পরিষ্কার করলেন নাসির উদ্দিন

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মো. জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ব্যাপক ফসলের ক্ষতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন বুড়িরচরের পরিচিত মুখ মো. নাসির উদ্দিন।

​স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্যোগের পর বুড়িরচর নতুন স্লুইসগেটের মাটিতে চাপা পড়ে থাকা ডালপালাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা নিজস্ব অর্থায়নে পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন নাসির উদ্দিন। পরবর্তীতে পুরাতন স্লুইসগেটের মাটি পরিষ্কার করেও পানি নিষ্কাশনের পথ সচল করার উদ্যোগ নেন তিনি।

​এর ধারাবাহিকতায় গত ৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন স্লুইসগেট থেকে টানবাজার হয়ে মাটিং খাল পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। এতে দীর্ঘদিনের জমে থাকা মাটি ও প্রতিবন্ধকতা সরিয়ে পানি চলাচলের পথ সুগম হয় বলে জানান স্থানীয়রা।

​এলাকাবাসীর ভাষ্যমতে, বুড়িরচরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নাসির উদ্দিনের দীর্ঘদিনের অনুদান রয়েছে। এছাড়া হাতিয়ার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর সহযোগিতার কথা স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে। স্থানীয় মুরুব্বিদের মতে, তাঁর পূর্বপুরুষরাও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

​দুর্যোগের সময়ে ব্যক্তিগত অর্থ ও শ্রম দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রসঙ্গে নাসির উদ্দিন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেলে এবং বুড়িরচর ইউনিয়নের জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়নে আরও বেশি কাজ করতে চান। উল্লেখ্য, তিনি এর আগে ২০১৬ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

Don`t copy text!