ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিঝুম দ্বীপে খালের ওপর অবৈধ বাঁধ অপসারণ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২০, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন

নোয়াখালী হাতিয়া উপজেলা প্রতিনিধি

​নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে খালের ওপর নির্মিত একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।

​বৃহস্পতিবার হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের সচিব মো. হারুনুর রশিদ লিমন ও উপসহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিনের সহযোগিতায় খালের ওপর দেওয়া অবৈধ বাঁধটি কেটে অপসারণ করা হয়।

​স্থানীয়দের অভিযোগ ছিল, খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণের কারণে পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। এর ফলে কৃষি জমি ও স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

​প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরায় চালু হয়েছে, যা দেখে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। সেই সঙ্গে খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দখল রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

Don`t copy text!