মোঃ জাকের হোসেন, নোয়াখালী হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি সোহেল উদ্দিন, নিঝুম দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোতালেব, ডা. মানিক, ছাত্রনেতা তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন নিঝুম দ্বীপ সিডিএসপি বাজারের জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে তবারক বিতরণ করা হয়।

