ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের ৩টি পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪ মাদক কারবারি

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৯, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, নোয়াখালী হাতিয়া প্রতিনিধি:

​ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানাধীন ইলিশা পাকার মাথা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

​অপরদিকে, ২৯ জুলাই (বুধবার) রাত ৩টায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহন ভোলার লালমোহন থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে।

​একই দিন ভোর ৪টায় নোয়াখালীর হাতিয়া থানাধীন সেকু মার্কেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।

​জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Don`t copy text!