ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গাজীপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২০, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গাজীপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা ১৯ জুলাই রবিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।

​গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. জসিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিদা পারভীন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সন্তান সংসদের আহ্বায়ক আলমগীর হোসেন জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং অন্যান্য সদস্যগণ।

​সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে লালন করে দেশ ও মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।

​প্রধান অতিথি মো. জসিম উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরবময় ইতিহাস। সেই চেতনাকে বুকে ধারণ করেই আমাদেরকে অসহায় ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।”

​প্রধান আলোচক অ্যাডভোকেট শাহিদা পারভীন বলেন, “দেশপ্রেম, মানবতা ও সামাজিক সম্প্রীতিই মুক্তিযুদ্ধের মূল চেতনা। নতুন প্রজন্মের কাছে এই আদর্শ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

​সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়া বলেন, “আমরা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান। আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা এবং একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা।

Don`t copy text!