ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৫, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

​সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া গ্রামে পানিতে ডুবে মো. মিনহাজ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ দাদার বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত মিনহাজ সাউদপাড়া গ্রামের দিনমজুর জলিল মিয়ার একমাত্র ছেলে। পরিবারের সবার আদরের এই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত শিশুর বাবা জলিল মিয়া জানান, সোমবার সকাল ১০টার দিকে মিনহাজ ঘর থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

​নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে সাউদপাড়া কবরস্থানে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় আত্মীয়-স্বজনসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

​আদরের সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পুকুর, ডোবা বা জলাশয়ের আশেপাশে শিশুদের চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

Don`t copy text!