ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা ছাত্রদল

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৩, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

​নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

​শনিবার (১১ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের পরামর্শে সংগঠনটির নেতাকর্মীরা এই উদ্যোগ গ্রহণ করেন।

​ছাত্রদল সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ, জোয়ারের পানি ও জলাবদ্ধতায় হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে বিস্কুট, চিড়া, মুড়ি ও টোস্টসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের পরামর্শে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না এবং রান্না করার মতো পরিস্থিতিও নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​খাদ্য সহায়তা পাওয়া দুর্গতরা জানান, কয়েকদিন ধরে বাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন সংকটের মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীদের মানবিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

​উল্লেখ্য, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে এখনো জলাবদ্ধতা বিরাজ করছে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক তৎপরতায় দুর্গত মানুষের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে।

Don`t copy text!