ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির পানি সরছে না হাতিয়ায়: খাল দখল ও সুইস গেট অব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরমে

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী):

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত কমে এলেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কাটছে না। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, সুইস গেটগুলোর অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় চরম অনিয়মের কারণেই এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।

​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার বেশিরভাগ খাল দখল হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ওপর সুইস গেটগুলোর বেহাল দশা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ সুইস গেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

​এ ছাড়া, স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সুইস গেট নিজেদের খেয়ালখুশিমতো পরিচালনা করার অভিযোগ রয়েছে। তারা নিজেদের স্বার্থে গেট খোলা বা বন্ধ করায় বিস্তীর্ণ এলাকায় পানি আটকে থাকছে। অভিযোগ আছে, অনেক সুইস গেটের মুখে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে পানির স্বাভাবিক চলাচল আরও বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে।

​ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বাড়িঘর ও রাস্তাঘাটে দিনের পর দিন পানি জমে থাকায় নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। অনেক স্থানে পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দেখা দিচ্ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে নষ্ট হয়ে থাকা সুইস গেটগুলো জরুরি ভিত্তিতে সংস্কার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। এছাড়া, পানি নিষ্কাশনের পথে অবৈধ জাল বসানো বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

​হাতিয়ার দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Don`t copy text!