ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারী বর্ষণ: ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি, বন্যা আতঙ্ক

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৯, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক​,সুনামগঞ্জ প্রতিনিধি: 

​টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ। গত ৭ জুলাই রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জেলার সবকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

​পাউবোর বৃহস্পতিবার সকাল ৯টার প্রতিবেদন অনুযায়ী, জেলার সবকটি পর্যবেক্ষণ পয়েন্টে পানি বাড়লেও এখন পর্যন্ত অধিকাংশ স্থানে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দিরাইয়ের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

​এদিকে সুনামগঞ্জের অন্যান্য পয়েন্টগুলোর পরিস্থিতি নিম্নরূপ:

  • সুনামগঞ্জ ষোলঘর পয়েন্ট: সুরমার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ৫১ সেন্টিমিটার)।
  • ছাতক পয়েন্ট: সুরমার পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ৪৪ সেন্টিমিটার)।
  • বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা: পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ১৩ সেন্টিমিটার)।

​এদিকে তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুনামগঞ্জ-তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা অংশের প্রায় ১২০ মিটার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া টানা বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন নিচু এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

​সংশ্লিষ্টদের আশঙ্কা, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী ১-২ দিনের মধ্যে জেলার বেশ কয়েকটি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

​এ বিষয়ে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, “গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নদী তীরবর্তী ও হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।

Don`t copy text!