ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৪, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃত নির্মল উপজেলার করিমপুর গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।

​র‍্যাব ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল নাইশিমুল বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তার কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

Don`t copy text!