ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে প্রথম হয়ে শিক্ষামন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ অ্যাওয়ার্ড পেলেন মুফতি নাছির উদ্দিন

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি | ২ জুলাই, ২০২৬

​ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুফতি মো. নাছির উদ্দিন সারা দেশে প্রথম স্থান অর্জন করে ‘দেশসেরা শ্রেষ্ঠ শিক্ষার্থী’ অ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

​বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমগ্র পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস (+A) অর্জনসহ দ্বীনি ও একাডেমিক উৎকর্ষতা, মেধা, চারিত্রিক দৃঢ়তা এবং সামগ্রিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে তাকে জাতীয় পর্যায়ে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করায় তাকে এই বিরল সম্মাননায় ভূষিত করা হয়।

​মুফতি নাছির উদ্দিনের বাবা, যিনি মহিষখলা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত, সন্তানের এমন অর্জনে উচ্ছ্বসিত। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, একজন শিক্ষক হিসেবে সন্তানের দ্বীনি শিক্ষায় এমন অর্জন আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সে ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও আল্লাহভীরু। শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার মুহূর্তটি আমাদের পরিবারের জন্য ঐতিহাসিক। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যাতে সে ভবিষ্যতে একজন যোগ্য আলেম ও আদর্শ নাগরিক হিসেবে জাতির সেবা করতে পারে।”

​উল্লেখ্য যে, মুফতি নাছির উদ্দিন এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিটিআইএস (অনার্স) ও এমটিআইএস (থিসিস) সম্পন্ন করেন। এ ছাড়া তিনি হিফজ, দাওরায়ে হাদিস, ইফতা ও তাফসির ডিগ্রি অর্জনের পাশাপাশি ডাবল কামিল ডিগ্রিধারী।

​ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত অভিনন্দন বার্তায় বলা হয়, “মুফতি মো. নাছির উদ্দিনের এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে আনন্দিত ও গর্বিত। তাঁর অর্জিত জ্ঞান যেন মানবতার কল্যাণে ও জাতির সেবায় ব্যয় হয়, মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি।”

Don`t copy text!