শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রবীণ সাংবাদিক এম এ মান্নান ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ’ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নিয়োগের খবরে এলাকার সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে অভিনন্দন জানিয়েছেন।
গত ২৪ জুন বিএসকেপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মো. সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মো. আঃ মান্নান-এর সর্বসম্মতিক্রমে এম এ মান্নানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এম এ মান্নান কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সভাপতি ও উপ-মহাসচিব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সারা দেশের সাংবাদিকদের কল্যাণে বিএসকেপিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে তিনি সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।
এম এ মান্নানের এই অর্জনে স্থানীয় বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএসকেপি-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

