ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আদালত প্রাঙ্গণে নারী সাংবাদিকের ওপর হামলা: এনজেইউসি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৪, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ:

​ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার ও জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (এনজেইউসি)-এর সদস্য নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে এনজেইউসি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​বুধবার (৩ জুন) এনজেইউসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এম.এম. আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম রনি এক যৌথ বিবৃতিতে এই ঘটনার কঠোর নিন্দা জানান।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁই একটি সাধারণ ডায়েরি সংক্রান্ত কাজে সিএমএম কোর্ট ভবনের চতুর্থ তলায় ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে জোরে ধাক্কা দেন। ভুক্তভোগী সাংবাদিক এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন।

​হামলার এক পর্যায়ে ঘুষির আঘাতে সাংবাদিক জুঁইয়ের ঠোঁট ও নাক রক্তাক্ত হয় এবং একটি দাঁত নড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারী আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

​যৌথ বিবৃতিতে এনজেইউসি নেতৃবৃন্দ বলেন, “আদালত প্রাঙ্গণের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এটি আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ ধরনের ঘটনা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।”

​নেতৃবৃন্দ অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।

Don`t copy text!