শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রতি বছর নিজে কুরবানী দিয়ে সেই গোস্ত মধ্যনগরের হাজারো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করে ঈদের আনন্দ ছড়িয়ে দেন তরুণ উদ্যোক্তা ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিছবাহ। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পবিত্র ঈদুল আজহার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক রাজনীতির অনুপ্রেরণায় তিনি এই মানবিক কর্মসূচি পালন করেন।
মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, সিলেট জেলা জাতীয়তাবাদী দলের প্রচার বিষয়ক যুগ্ম আহ্বায়ক, ইসলামী ব্যাংক মধ্যনগর আউটলেটের স্বত্বাধিকারী এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ঈদের ভোরেই স্বেচ্ছাসেবকদের নিয়ে মাঠে নামেন। নিজ গ্রামসহ আশপাশের দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে কুরবানীর গোস্ত পৌঁছে দেন।
স্থানীয়রা জানান, অনেক পরিবারের ঘরে সারা বছর গোস্ত ওঠে না। আব্দুল আউয়াল মিছবাহর দেওয়া কুরবানীর গোস্তই তাদের ঈদের একমাত্র আনন্দ। গোস্ত হাতে পেয়ে এক বৃদ্ধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা, তুমি আমাদের জন্য কুরবানী দিলা। আল্লাহ তোমার মঙ্গল করুক। আজ পোলাপাইনরে পেট ভরে মাংস খাওয়াতে পারমু।”
আব্দুল আউয়াল মিছবাহ বলেন, “কুরবানী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগের শিক্ষা। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে আমি বিশ্বাস করি—ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সমাজের সবাই তা ভাগ করে নেয়। আল্লাহ যতদিন তৌফিক দেন, প্রতি বছর নিজে কুরবানী দিয়ে হতদরিদ্র মানুষের মাঝে গোস্ত বিতরণ করে যাব।”
সুশৃঙ্খলভাবে গোস্ত বিতরণ হওয়ায় হাজারো পরিবার নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। এলাকাবাসী জানান, রাজনীতির পাশাপাশি মানুষের জন্য কুরবানী করে দেওয়া আব্দুল আউয়াল মিছবাহর এই কাজ সত্যিই প্রশংসনীয়।
এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন হতদরিদ্রের পাশে দাঁড়াতে।

