ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গুয়ার হাওরে ‘মা বাবার দুয়া’ হাউজবোট থেকে পড়ে কিশোর নিখোঁজ, মেলেনি সন্ধান

প্রতিবেদক
admin
জুন ১, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি পর্যটন এলাকায় পাটলাই নদীতে হাউজবোট থেকে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছেন। গতকাল ৩০ মে,গত শুক্রবার দুপুর ১২টার দিকে ‘মা বাবার দুয়া’ নামের হাউজবোট থেকে তিনি পানিতে পড়ে যান। হাউজবোটটিতে তখন ৬০ জন পর্যটক ছিলেন। তাদের মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছেন। আজ ৩১ মে, শনিবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের নাম তামিম ইসলাম*। তিনি নেত্রকোনা জেলার ধর্মপাশা উপজেলার ঘুলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। সহপাঠীদের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রমণ শেষে ফেরার পথে হঠাৎ অসাবধানতাবশত তামিম হাউজবোট থেকে পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

এক সহপাঠী আবেগাপ্লুত হয়ে বলেন,*
“তামিম খুব হাসিখুশি আর দুষ্টু ছিল। ফেরার পথে হঠাৎ পড়ে গেল। আমরা চিৎকার করেছি, লোকজন দৌড়ে এসেছে। কিন্তু এক সেকেন্ডের মধ্যে ও হারিয়ে গেল। ওকে ছাড়া কীভাবে বাড়ি ফিরব?”

স্থানীয়রা বলেন,*
“আবহাওয়ার অবস্থা খারাপ না, ভালোই। এভাবে হাউজবোট থেকে পড়ে হঠাৎ উধাও হয়ে যাবে—এটা কল্পনাও করা যায় না। এখানে তেমন কোনো স্রোতও নেই।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম* বলেন,
“খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ৩০ মে দুপুর থেকে ৩১ মে সকাল পর্যন্ত টানা অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে থাকলেও পানির নিচের পরিস্থিতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

নিখোঁজ তামিমের স্বজনরা ঘটনাস্থলে অবস্থান করছেন। তাঁরা দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করে সন্তানকে ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

উদ্ধার অভিযান এখনো চলমান। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে।

Don`t copy text!