ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগরের জনগণকে শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৬, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন।

​শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনা এবং তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা রাষ্ট্র সংস্কার’ পরিকল্পনার প্রতি অবিচল আস্থা প্রকাশ করেন।

​মো. কামাল হোসেন বলেন, “ছাত্রজীবন থেকেই আমি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত রয়েছি। অতীতে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের ভিত্তি সুসংহত করতে কাজ করেছি। বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দলীয় সকল কার্যক্রমে সক্রিয় রয়েছি।”

​তিনি আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক পথচলায় আমি দেখেছি মধ্যনগরের সাধারণ মানুষ কীভাবে উন্নয়ন বঞ্চনার শিকার। সুযোগ পেলে শহীদ জিয়ার ‘উৎপাদন বাড়াও, স্বনির্ভর হও’ দর্শনকে ধারণ করে আমি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন, হাওর অঞ্চলের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বন্যা-নিরাপত্তা বিধানে কাজ করব। এছাড়া দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

​সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “জননেতা কামরুজ্জামান কামরুলের দক্ষ নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

​সবশেষে তিনি মধ্যনগরবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Don`t copy text!