ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে উপহার বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি:

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারে আটক ১৩০ জন পুরুষ ও নারী বন্দীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) বিকেলে জেলা কারাগারের ভেতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ১০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি এবং ৩০ জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়। জেলা কারাগারের জেল সুপার মাইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার শাহনাজ বেগম।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “আইনের দৃষ্টিতে সবাই সমান। যারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তারা তাদের অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিশুদ্ধ করবেন এবং ভবিষ্যতে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আমি আশা করি।”

​সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস চন্দ্র দাস, প্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফসহ জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Don`t copy text!