ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ কুখ্যাত সন্ত্রাসী আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

প্রতিবেদক
Sagar Chandra
মে ২২, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

​শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ১০টায় নোয়াখালীর হাতিয়া থানাধীন বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুৎ-এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।

​অভিযান চলাকালে সন্ত্রাসীর অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এর আগেও সে পুলিশ কর্তৃক বেশ কয়েকবার আটক হয়েছিল।

​জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

Don`t copy text!