ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিঝুম দ্বীপ ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২১, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের সচিব লিমনের বিরুদ্ধে দাপ্তরিক অনিয়ম, দুর্ব্যবহার এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সনদপত্র ও সরকারি সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।

​ভুক্তভোগীদের অভিযোগ, জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র তোলার ক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণ করা হয়। অনেক সময় সেবাগ্রহীতাদের দিনের পর দিন ইউনিয়ন পরিষদে চক্কর কাটতে হয়।

​স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ইউনিয়ন সচিবের মূল দায়িত্ব জনগণকে সেবা প্রদান করা হলেও, তিনি কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। অভিযোগ রয়েছে, তিনি দাপ্তরিক দায়িত্ব সঠিকভাবে পালন না করে অধিকাংশ সময় উপজেলা সদর দপ্তরকেন্দ্রিক থাকেন। মাসে মাত্র এক-দুইবার ইউনিয়ন পরিষদে এলেও বেশিরভাগ সময় তাকে পাওয়া যায় না। তার এ ধরনের অসহযোগিতামূলক আচরণের ফলে পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দাপ্তরিক কাজে ইউনিয়ন পরিষদে এসে সচিবকে না পেয়ে তারা চরম বিপাকে পড়ছেন। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এসব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

​এ বিষয়ে সচিব লিমনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা জানান, নিঝুম দ্বীপের মতো দুর্গম এলাকার মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Don`t copy text!