ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​ নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল নিঝুমদ্বীপের নামার বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মো: ইব্রাহিম

​সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন:

​”আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব বানোয়াট তথ্যের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

 

​তিনি আরও বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে লিপ্ত রয়েছে। অবিলম্বে এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী আবুল খায়েরমো: ইলিয়াস। বক্তারা এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সত্য ঘটনা উদঘাটনের আহ্বান জানান।

Don`t copy text!