ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

​জামালপুরের বকশীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ ও দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনা করা হয়। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্লাহ।

​দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • ​উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু
  • ​যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন
  • ​কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী
  • ​সদস্য ও দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি হারুন উর রশিদ
  • ​সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি গাজী মোস্তফা
  • ​সদস্য ও দৈনিক এদিন-এর প্রতিনিধি রাসেল রানা
  • ​সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. শহিদুল্লাহ

​অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বাংলা নতুন বছরে বকশীগঞ্জসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Don`t copy text!