
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ ও দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনা করা হয়। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্লাহ।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বাংলা নতুন বছরে বকশীগঞ্জসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।