ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে মজুদ করে রাখা অবস্থায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে এ সময় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত তেল লাইসেন্সধারী বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!