ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক , নোয়াখালী:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই নতুন কমিটির অনুমোদন দেন।
এই প্রাপ্তিকে নিজের জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ উল্লেখ করে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান বলেন, “পরম শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি জানাচ্ছি যে, আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের। সংগঠনের চেয়ারম্যান সোলায়মান ভাই এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্টের (এটিইটি) আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার শফিউল আলম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ইঞ্জিনিয়ার মিজান সমাজসেবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়। নতুন এই দায়িত্বে তার দেশপ্রেম ও মানবকল্যাণের প্রতিশ্রুতি আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি। তার হাত ধরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম আরও শক্তিশালী হবে।”


উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান এটিডিইটির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অন্যান্য নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Don`t copy text!