ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২২, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,(সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২১ মার্চ ২০২৬) মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মধ্যনগর থানার এফআইআর নং-৮ (তারিখ: ২০ মার্চ ২০২৬) এবং জিআর নং-২৩-এর একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মাছুম (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রয়েছে। তাকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হবে।

Don`t copy text!