ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা নিরাপদ করতে মোটর ও বাস মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৪, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার নীলফামারী:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে জেলার মানুষের ঈদযাত্রা সুন্দর ও নিরাপদ করতে মোটর ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেখ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, নীলফামারী জেলা।
বুধবার (০৪ মার্চ ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় ঈদকেন্দ্রিক বাড়তি যানবাহন চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় মোটর ও বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক লরি মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোঃ আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, নীলফামারী; মোঃ মোর্শেদ আলম, সদস্য সচিব, নীলফামারী ট্রাক মালিক সমিতি; গোলাম রসুল মহাব্বত, সভাপতি, জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন; মোঃ আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ, নীলফামারী; এবং মোঃ আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সৈয়দপুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পুলিশ সুপার সকল পরিবহন মালিক ও শ্রমিকদের আইন মেনে চলার আহ্বান জানান এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Don`t copy text!