মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ (একশত পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য Escuf Cough Syrup সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
POLICE MEDIA CELL NILPHAMARI সূত্রে জানা যায়, ০২ মার্চ ২০২৬ তারিখে নীলফামারী জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ বাহাগিলি (ঘোনপাড়া) মৌজায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামী প্রভাস চন্দ্র রায়ের বসতবাড়ির শয়নকক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য Escuf Cough Syrup উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ২,০০০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা।
এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মামলা নং-০৫, তারিখ-০২/০৩/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬০/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণিক ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

