স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:-
খুলনার দাকোপের সেরা চালনা চিলড্রেন পার্ক
প্রি-ক্যাডেট স্কুলে উৎসব মূখর পরিবেশে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৬ অনুষ্ঠিত
হয়েছে।২ ফ্রেবুয়ারী সোমবার সকাল ১০ টার দিকে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু।
ও ৩ ফ্রেবুয়ারী মঙ্গলবার সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।কোমলমতি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়। চিলড্রেন পার্ক স্কুলের পরিচালক সাগর সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু এসময় তিনি বলেন,প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা উচিত।এতে ছাত্র ছাত্রিদের মন প্রফুল্ল থাকে,তাদের পড়ায় মন বসে, খোলাধুলা করলে ছাত্রছাত্রীরা মাদক থেকে দূরে থাকবে।এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে অসামান্য অবদান রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রেক্সোনা আক্তার উপস্হিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়,সহ আরো অনেকে।, অনুষ্ঠান পরিচালনা করেন চিলড্রেন পার্ক ম্কুলের সহকারী প্রধান শিক্ষক সজীব সরকার। ৩ ফ্রেবুয়ারী মঙ্গল বার সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

