ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছেংগারচরে বিএনপির গণ মিছিল ও পথা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২২, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মাহফুজ আলম, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি

ছেংগারচর পৌর ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির গণ মিছিল ও পথা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ বিকাল ৪ ঘটিকায় মিছিলটি ৫ নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় চৌরাস্তায় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে মতলব উত্তর উপজেলা চত্তর প্রদক্ষিণ করে আবার ঘনিয়ারপাড় চৌরাস্তায় এসে শেষ হয়। এরপর ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাবিব প্রধানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লা, মতলব উত্তর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহদাত হোসেন,মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, মৎস জীবি দলের সাধারণ সম্পাদক মোঃ কাদির মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা- স্বপন গাজী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি -সালামত প্রধান,৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, কলেজ ছাত্রদল নেতা ইমন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ শিপন কাজী, ছাত্রদল নেতা – সুজন রৌদ্র,ইমরান মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ নুরনবী মোল্লা বলেন,আপনারা ১২ তারিখ উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব জালাল উদ্দীন ভাই সংসদে পাঠাবেন।

Don`t copy text!