|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
ছেংগারচরে বিএনপির গণ মিছিল ও পথা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬
মোঃ মাহফুজ আলম, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
ছেংগারচর পৌর ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির গণ মিছিল ও পথা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ বিকাল ৪ ঘটিকায় মিছিলটি ৫ নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় চৌরাস্তায় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে মতলব উত্তর উপজেলা চত্তর প্রদক্ষিণ করে আবার ঘনিয়ারপাড় চৌরাস্তায় এসে শেষ হয়। এরপর ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাবিব প্রধানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লা, মতলব উত্তর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহদাত হোসেন,মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, মৎস জীবি দলের সাধারণ সম্পাদক মোঃ কাদির মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা- স্বপন গাজী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি -সালামত প্রধান,৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, কলেজ ছাত্রদল নেতা ইমন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ শিপন কাজী, ছাত্রদল নেতা - সুজন রৌদ্র,ইমরান মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ নুরনবী মোল্লা বলেন,আপনারা ১২ তারিখ উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব জালাল উদ্দীন ভাই সংসদে পাঠাবেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.