ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান তানভীর হুদার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো: আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মতলব এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তানভীর হুদা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন সেই অধিকার ফিরে পাওয়ার লড়াই।
তিনি আরও বলেন, চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝির সুযোগ নেই।
তানভীর হুদা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং থাকবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটারদের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে কোনো অপশক্তি আন্দোলন বা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Don`t copy text!