ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে ইয়াকুব আলীর (ঈগল মার্কা) পক্ষে চেয়ারম্যান সামছুল হক মন্টুর নেতৃত্বে বিশাল মিছিল

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপদ প্রার্থী হাফেজ আলহাজ এসএম ইয়াকুব আলীর (ঈগল মার্কা) পক্ষে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু’র নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার আগে রাজগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচন পরিচালনা কমিটি ঝাঁপা ইউনিয়নের উদ্যোগে জয় হবে, জয় হবে, ঈগল মার্কার জয় হবে, এই স্লোগান গিয়ে রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক মিছিলটি প্রদক্ষিণ করে চৌ-রাস্তা মোড়ে এসে ইউনিয়ন পরিষদ মাঠে শেষ হয়। মিছিলে বীর মুক্তিযোদ্ধা ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল  বাসার, সন্দীপ ঘোষ, সম আলাউদ্দিন, শহিদুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান, মেম্বার আবুল কাশেম, কৃষকলীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, যশোর জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা মারুফ আলী রাজী, মশিউর আলম, আব্দুর রউফ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আমেনা বেগম, সালমা খাতুন, মেম্বার খালেদুর রহমান টিটু, শাহীন আরা বেগম, হাফিজুর রহমান বাঙ্গালী, আমিনুর রহমান, মোশারফ হোসেন মোশা, সাইফুল ইসলাম, জহির উদদীন, মেহেদী হাসান রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা, জুয়েল রানা অপু, শাহিনুর রহমান শাহিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Don`t copy text!