ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃগোষ্টি পরিবারের মাঝে মুরগী, খাদ্য ও ঘর বিতরণ।।

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমতল ভুমিতে বসবাস করা ক্ষুদ্র-নৃ গোষ্টির পরিবারের মাঝে মুরগী, খাদ্য ও মুরগী পালনের ঘর বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব প্রণোদনা বিতরণ করা হয়। জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু গরীব অসহায়দের হাতে এসব তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাজমীর রহমান, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক জিহাদ মন্ডল সহ অনেকেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আজ উপজেলার ১২৫টি পরিবারের মাঝে ২০টি করে মুরগী, তৈরী খাবার ও একটি করে কাঠের তৈরী ঘর প্রদান করা হল। পর্যায়ক্রমে উপজেলার ৬৬৫টি পরিবারের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হবে।

Don`t copy text!