ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে তক্ষক বিক্রির সংঘবদ্ধ চক্রেরসদস্য আটক -১ পলাতক -৩

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ছোট বণ্যপ্রাণী তক্ষক। নিরীহ এ প্রাণীটি অনেক দান ধরেই আলোচনায় সংবাদ মাধ্যমে।মহামুল্যবান
এ প্রাণীকে যেন রহস্যের শেষ নেই।কারো কাছে এটির দাম লাখ টাকা।কারো কাছে আবার কোটি টাকা
খুলনার দাকোপ উপজেলায় লাউডোব গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বম্যপ্রানী তক্ষক বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। আতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত গভীর রাতে ৩ নং লাউডব ইউনিয়নে লাউডোব গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম কয়াল(৫০), জিনাদআলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিকিকি করছিল।

এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক বিজয় কৃষ্ণ কর্মকার।, আজমীর হোসেন, সহ কনস্টেবল হেলালুর রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ এ পুলিশ ফোর্সের একটি চৌকুস দল। ঘটনা স্হলে থেকে নিষিদ্ধ একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম, ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়াল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক পাচার চক্রের সক্রিয় সদস্যছিল।
থানায় একটি নিষিদ্ধ বন্যপ্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে
এব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে,। এ ধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।

Don`t copy text!