ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি শাওন:

প্রতিবেদক
admin
এপ্রিল ১৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপযাপন করার জন্য আমি আমার নির্বাচনি এলাকায় আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি।
এমপি শাওন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এইজন্যই আওয়ামীলীগ সরকারকে বারবার দরকার।

বুধবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব মহিলা লীগ কতৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এসময় এমপি পত্নী মিসেস ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!