ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সোহেল রানা নামে এক প্রেমিক ভূয়া পুলিশ গ্রেফতার

প্রতিবেদক
admin
মার্চ ১২, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় সোহেল রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন সোহেল।
দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে সেই মেয়েকে দেখতে তাদরে বাড়ি আসেন সোহেল রানা। এসময় তার পরনে ছিল পুলিশের পোশাক। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। থানা পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় ।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা প্রতারনার মামলা হয়েছে রবিবার দুপুরে আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় আরও একজন পলাতক।

Don`t copy text!