ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান পশ্চিমপাড়া এলাকায় টঙ্গী-কালিগঞ্জ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো.আব্দুল্লাহ আল জাবের হিমেল (১৭) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেল। এছাড়া সাব্বির শিকদার (১৭) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

গত রবিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় তাদের দুজনকে স্হানীয়রা উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।।

পরবর্তীতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার আল জাবের হিমেল কে মৃত ঘোষণা করেন। নিহত হিমেল মাজুখান পশ্চিমপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে।সে উত্তরা মাইলস্টোন কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল।

Don`t copy text!