ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক- ২ || দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত গাজাঁর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকার বেশি হবে বলে জানান বাউফল থানা পুলিশ।

থানা পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী লঞ্চ জামাল- ৫ যোগে বিপুল পরিমাণ গাঁজা বাউফলে আসতেছে এমন গোপন খবর পেয়ে সোমবার (৯ জানুয়ারি) ভোরে সাড়ে ৬টার দিকে বাউফল থানার ওসি আল মামুন এর নির্দেশে ওসি তদন্ত মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবুল বাশার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাটে অভিযান চালানো হয়।

এসময় কারখানা লঞ্চঘাটের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি টমটমের ওয়ারড্রবের ভিতরে রক্ষিত দুই বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো ১২ প্যাকেট মোট ৩৫ কেজি গাঁজা সহ হাতেনাতে ১। লিমন সরদার (২৩), পিতা- মোঃ নজরুল সরদার, মাতা- মাহিনুর বেগম, সাং- আমিরাবাদ ৩ নং ওয়ার্ড, ২। শাকিল হাওলাদার (২১), পিতা- মজিবর হাওলাদার ,মাতা- জাকিয়া বেগম, সাং- বীরপাশা ০২ নং ওয়ার্ড, ৩) মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতাঃ আবুল প্যাদা, সাং- আয়লা, সর্ব থানা- বাউফল কে আটক করা হয়।

তবে এসময় সুকৌশলে আটককৃত মোঃ সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



Don`t copy text!