ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিনিধিঃ


ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টংক আন্দোলনের মহান নেতা,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহ স্মরণে ৩১ডিসেম্বর-২২-শনিবার থেকে ৬ জানুয়ারী-২২-শুক্রবার পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাতদিন ব্যাপী কমরেড মনিসিংহ মেলা শুরু হয়েছে। মেলার ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার আদিবাসীদের এক মিলনমেলা ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি পঙ্কজ মারাক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নিরন্তর বনোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক নেত্রকোনা অঞ্জনা খানম মজলিশ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা মোঃ ফকরুজ্জামান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল আহসান, কমরেড মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ প্রমুখ।

আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



Don`t copy text!