ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয নাসকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৯ জন নেতাকে গ্রেফতার|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ৪ জানুয়ারি দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের ঐ ৯ জন উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী ও দম্পর সম্পাদক শাহিন হোসেন, উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহভাপতি রুস্তম আলী এবং বদলগাছী উপজেলা কৃষক দলের সভাপতি দুলাল মোহরী।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‌্যালিতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠেনর নেতা-কর্মীরা
বিস্ফোরণ ঘটিয়েছে এমন অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠেনর ১৮ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ঐ দিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে মামলায় বাকী আসামিরা পলাতক ছিলেন
আজ দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই মামলার নয় আসামি হাজি হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

Don`t copy text!