ঢাকাবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রেসক্লাবের নির্বাচনে,সভাপতি হাবিব, সাধারন সম্পাদক সোহেল

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৮, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় দৈনিক ভোরের রানার পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী পেয়েছেন ৩৮ ভোট। সহ-সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস, ৫১ ভোট পেয়ে দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মঞ্জুয়ারা স্বপ্না ও ৪৪ ভোট পেয়ে ফোকাস বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন পান ২৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, অর্থ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল আই- এর শাহাদাত হোসেন তিতু।

দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির এস এম মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে স্থানীয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার শ্রাবণ হাসান নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় দৈনিক ফরিদপুর বার্তা পত্রিকার এস এম রাইসুল ইসলাম রুবেল, দৈনিক ইত্তেফাকের জুবায়ের জাকির, দৈনিক দিনকালের নুরুল ইসলাম আনজু, এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা ও অনলাইন নিউজ পোর্টাল বৈশাখনিউজ ডটকমকের সম্পাদক রুহুল আমিন নির্বাচিত হয়েছেন

Don`t copy text!