ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কটিয়াদী উপজেলার ভৈরব -কিশোরগঞ্জ মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধা ৬ টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো. রনি মিয়া (২৩) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া মাদারা বাড়ির এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি জুতা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। তবে আহত ব্যক্তির পরিচয় এ রিপোর্টে লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসার সময় কটিয়াদী উপজেলার চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীতদিক থেকে আসা মাছ ভর্তি পিকআপ ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক রনি মিয়া। মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কটিয়াটি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে।

Don`t copy text!